বাসায় বসে মিস করছেন প্রিয় বাফেলো চিকেন উইংস? মিস না করে নিজেই বানিয়ে ফেলুন সুস্বাদু এই উইংস। দেখে নিন কিভাবে তৈরি করবেন –

যা যা লাগবে

৮/১০টি চামড়াসহ চিকেন উইংস স্বাদ মতো লবণ ১/২ চা চামচ গোলমরিচ গুঁড়া ১/২ চা চামচ আদা বাটা ১/২ চা চামচ মরিচ গুঁড়া ১ চা চামচ পাপড়িকা পাউডার ১ কাপ কর্ন ফ্লাওয়ার প্রয়োজনীয় বাজার, ফুড কিংবা ঔষধ পাচ্ছেন সহজ ফুডে Grocery ও Medicine সেকশনে। ক্লিক করুন bit.ly/shzgcry সস বানাতে লাগবে ২ টেবিল চামচ মাখন ১ কাপ হট চিলি সস ১/২ কাপ টমেটো সস সামান্য মরিচ গুঁড়া সামান্য পাপড়িকা পাউডার স্বাদ অনুযায়ী আদা বাটা তিল- সামান্য কর্নফ্লাওয়ার- সামান্য ভিনেগার- সামান্য যেভাবে প্রস্তুত করবেন প্রথমেই চিকেন উইংগসগুলো কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এবার কর্ন ফ্লাওয়ার বাদে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ম্যারিনেট করে রাখুন। প্রায় ১ ঘন্টা পর কর্ন ফ্লাওয়ার ম্যারিনেটের সাথে ভালোভাবে মিশিয়ে ফেলুন। এবার উইংস গুলো ডুবো তেলে এক এক করে ভেজে নিন। এবার সস তৈরির পালা। সসের জন্য অন্য একটি পাত্রে মাখন গলিয়ে সসের জন্য প্রয়োজনীয় সব উপকরণ মিশিয়ে দিয়ে ধীরে ধীরে নাড়ুন। মিশ্রণটি ঘন হয়ে গেলেই তৈরি হয়ে যাবে সস। এবার ভেজে রাখা উইংসের সাথে মিশিয়ে পরিবেশন করুন। তথ্যসূত্রঃ ইন্টারনেট